গাজীপুর মহানগর প্রতিনিধি: মাহমুদা আফরোজ (লিজা)গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক উদ্ধার অভিযানে ৫৫০ পিস ইয়াবা, ১১০ পুড়িয়া হেরোইন (১১ গ্রাম) এবং মাদক বিক্রয়ের নগদ ১,১৬০/- টাকাসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জিএমপি'র পূবাইল থানা কর্তৃক ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইয়ের অপরাধে ০১ টি ৪৩'' স্মার্ট টেলিভিশনসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোট গ্রেফতারঃ ১০ জন
মোট উদ্ধারঃ ৫৫০ পিস ইয়াবা, ১১০ পুড়িয়া হেরোইন (১১ গ্রাম) ও মাদক বিক্রয়ের নগদ ১,১৬০/- টাকা এবং ০১ টি ৪৩'' স্মার্ট টেলিভিশন।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যন্য অভিযান অব্যাহত থাকবে।