প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ
বন কর্মকর্তা ১ জন কে দুর্নীতির দায়ে সাসপেন্ড
নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ির বিট বন কর্মকর্তা ১জনকে দুর্নীতির দায়ে সাসপেন্ড করেছেন। সাসপেন্ড হওয়া কর্মকর্তারা নিজেদের কে এখনো বহাল তবিয়াতে বিট কর্মকর্তার পরিচয় দিয়ে ভূমি দালালদের সঙ্গে গোপন দেনদরবার চালিয়ে যাচ্ছেন।এ ব্যাপারে নবাগত বিট কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি বেশ কিছু দিন হলো দায়িত্ব প্রাপ্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছি,আমি এখনো আমার সঠিক দায়িত্ব বুঝে পায়নি।
অপরদিকে গোবিন্দ বাড়ির বিটের অধীনে দক্ষিণ বাঘবের মৌজায়,মৃত মনোয়ার হোসেন মনু মিয়ার কন্যা আলেয়া বেগম এর ভূমি, এস এ,আর এস ৫৩ দাগের বনভূমিতে জোর করে বহুতল ভবন নির্মাণ করার পরিকল্পনা করেন,এ সময় গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন,তাৎক্ষণিক কেঁচো খুঁড়তে পেয়ে যান শাপের দেখা,গোপনে বহুতল ভবন নির্মাণের বিষয়ে সাসপেন্ড হওয়া বন কর্মকর্তা বনি শাহাদাত হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়।উক্ত ঘটনার বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিউজ সম্প্রচার বন্ধ করতে মোটা টাকার অফার করেন।সর্ব বিষয়ে তদন্দ পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করতে,আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকবাসী ও সুধীসমাজ।
Copyright © 2023 dailyaporadhprokash.com. All rights reserved.