ঢাকার ধামরাই থানাধীন কুশুরা গ্রামের নজরুল ইসলাম পিতা মৃত আলতাব মাষ্টার যাকে একজন প্রখ্যাত ভূমি দষ্যু ও সন্ত্রাসী হিসেবে এলাকাবাসী চিনে থাকেন এই ব্যাক্তির মিষ্টি কথা বিশ্বাস করে বিগত ৫ /৬ বৎসর পূর্বে আঃ ছালাম পিতা মৃত মোঃ একাব্বর হাজী যিনি পেশায় একজন মসজিদের ইমাম বর্তমানে কুশরা ডালিপাড়া জামে মসজিদে ইমামতি পেশায় নিয়োজিত থেকে উল্লেখিত ব্যাক্তি নজরুল ইসলামের দালালিতে ৭ শতক ভূমি ক্রয় করে বসবাস করে আসিতেছেন বর্তমানে উক্ত ভুমি হতে উচ্ছেদের লক্ষ্যে নজরুল ও তাহার ভাই হাবিব মেম্বার নাটকীয় কায়দায় ইমাম সাহেব কে শারীরিক নির্যাতন সহ নানান হয়রানি করে আসিতেছে । বিগত দিনে ইমাম সাহেব কে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত যখম করিলে আদালতে মামলা করেন । বর্তমানে আদালত কতৃিক গ্রেফতারি পরোনা জারি হওয়ায় ধামরাই থানা পুলিশ ওয়ারেন্ট তামিল করতে উক্ত গ্রামে গেলে ইমাম পরিবার টি হুমকির মুখে আছেন, তাদেরকে খুন যখমের হুমকি প্রদান করিতেছেন বলিয়া জানা যায়, এ ব্যাপারে গতকাল একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, সাধারণ ডায়রির নাম ৭৭৭। ঘর ছাড়া অসহায় পরিবারটি সাংবাদিক সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন।।