আশুলিয়ায় ০৮(আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি (উত্তর) ঢাকা জেলার এস আই মোহাম্মদ শাহাদাত আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
গত ১৮জানুয়ারী (শনিবার) অনুমান ০৮.৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বাইপাইল আল-আমিন মাদ্রাসা রোড এলাকা হইতে আসামী ১। মোঃ আমির হামজা (২৪), পিতা-শহিদুল ইসলাম, মাতা-রিনা বেগম, সাং-ব্রাক্ষনবয়রা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-বাইপাইল আল আমিন মাদ্রাসা গেইট, বি-৪ টাওয়ার, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে ০৫(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও আসামী ২। মোঃ মানিক হোসেন (২৬), পিতা-মোঃ হাবিবুর রহমান, মাতা-তারাবানু, সাং-ব্রাক্ষনবয়রা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, একই বাসা”র ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ০৩ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট ০৮(আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
অব্যাত অভিযান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ঢাকা জেলার সুযোগ্যা পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম বার মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান পিপিএম- সেবা এর তত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যােহত রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, ঐ মাদক ব্য বসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছেএবংতাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।