খেলাধুলারাজনীতি

রায়গঞ্জে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভূইয়া গাঁতী উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় মহান বিজয় দিবস উপলক্ষে ঘুড়কা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এর উদ্যোগে খেলার উদ্বোধন করা হয়।

এ সময় খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও ভূইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক কে এম আহসান হাবীব আসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শোভন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস,সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর কাঞ্চন রায় সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button