মাহবুব আলম মানিকঃ-
“শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল”
সচেতন মা, শিক্ষিত সন্তান, উন্নত জাতি,
এমন প্রতিপাদ্যকে সামনে রেখে,
১৩ই মার্চ সোমবার দুপুর বারটায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৮২ নং পটুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ব্যবস্থাপনায়, পটুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত সমাবেশের আয়োজন করেন শিক্ষক মন্ডলিগণ।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ সহ সকল শিক্ষক -শিক্ষিকা এবং মা অভিভাবক বৃন্দ।
সমাবেশে অভিভাবক মায়েদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, একজন মায়েই পারে একটি শিক্ষিত সন্তান গড়তে। এবং একজন শিক্ষিত জাতি দেশ কে উপহার দিতে,এক একটি মা হলেন এক একটি স্কুল।
এসময় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ সকলের উদ্দশ্যে, বক্তব্য দিয়ে বলেন, পৃথিবীতে মা সন্তানদের সবচেয়ে আপনজন। মা প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক। তাই আপনি মা জন্মের পরে, আপনার সন্তানকে আদরের সাথে যে স্বপ্নগুলী দেখিয়ে ছিলেন তা বাস্তবে রুপান্তরিত করার লক্ষে কাজ করে যেতে হবে।
মা সমাবেশ উপলক্ষে প্রায় শতাধিক মা ও অভিভাবকদের উপস্থিতিতে, আরও বিভিন্ন আনুসাঙ্গীক ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা এবং অভিভাবকগণ।