হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
আমার শুনে খুব আনন্দ লাগছে, শাল্লার আইন শৃঙ্খলা ভাল, লক্ষ্য রাখবেন কোন মুহূর্তে যেন আমাদের হাওর অঞ্চলের ভাবমূর্তি নষ্ট না হয়।
একটা হচ্ছে মানব, আরেকটা হচ্ছে চুরি-ডাকাতি,
তিন নম্বরটা হচ্ছে আমাদের এই বেরিবাঁধ।
আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই তিনটি যথেষ্ট।
আগামীকাল বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক-এমপি, শাল্লা আসছেন।
আশা করছি আমাদের অফিসার বৃন্দ যারা আছেন উনাকে কাজ দেখিয়ে সন্তোষ্ট করতে পারবেন।
১৪ মার্চ মঙ্গলবার দুপুরে শাল্লা গণ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা সভায় সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা' প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন আপনরা সবাই ভাল মানুষ আমি জানি, আর শাল্লার মানুষ অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু তার পরও মাঝে মাঝে উদ্বেগের কারণ হয়ে যায়, কেন হয় আমি বুঝিনা, এটা কি প্রচার না অপপ্রচার এটাও আমি আবার বুঝিনা।
বাঁধ নিয়ে অনেক অপপ্রচার আছে, আমি কিন্তু কাছে এসে সেই রকম দেখতে পাইনা, যে রকম দূর থেকে শুনি।
আপনারা শাল্লার অদিবাসী, আপনারাই শাল্লার প্রাণ।
শাল্লা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় মাননীয় প্রতিমন্ত্রী দুপুরে সড়ক পথে শাল্লা উপজেলাধীন জয়পুরঘাট হয়ে উদগল বিল হাওরের জয়পুর ক্লোজার, ছায়ার হাওরের মাদারিয়া ক্লোজার ও মাউতি ক্লোজার পরিদর্শন করবেন।
এরপর তিনি শাল্লা সদরে কিছুক্ষণের বিরতি নিয়ে শাল্লা থেকে সিলেট সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা করবেন।
অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলার উপর আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দূস সাত্তার মিয়া।
সভায় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, সরকারী কর্মকর্তা, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।