আশুলিয়া প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ।
আজ সোমবার (২০ মার্চ) রাত ৮টার দিকে দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় ডা. এনামুর রহমান আরও বলেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে তরুণ প্রজন্মের অনেক অবদান আছে। তোমারা যে যার মতো দেশের কাজে এগিয়ে আসবে আগামীতে এই প্রত্যাশা করি। আমাদের অবর্তমানে তোমাদের হাতেই এই দেশ উন্নয়ন হবে।
এসময় উপস্থিত ছিলেন, আশরাফ হোসেন চৌধুরী মাসুদ- সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামীলীগ। মোছা. কামরুন্নাহার- সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নাজমুশ শিহার- উপজেলা শিক্ষা অফিসার।
এছাড়াও অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল খালেক, দাতা সদস্য মো. নজরুল ইসলাম, কো-অপ্ট সদস্য মো. আমির হোসেন সরকার, অভিভাবক সদস্য মো: জহিরুল ইসলাম, আমজাদ হোসেন, মো: মোশাররফ খাঁন, মো: হযরত আলি, নাসরিন আক্তার, শিক্ষক প্রতিনিধি মো: শহিদুল ইসলাম সরকার, মো. আব্দুল্লাহ্ আল মামুন, আফরোজা খাতুন, অধ্যক্ষ মো: নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।