আশুলিয়ায় নারী-পুরুষ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
হানি ট্রাপের ডেটিং সাইট টানটান অ্যাপসে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে নারী -পুরুষ দুই প্রতারককে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ আব্দুল হান্নান ও পুলিশ সদস্যগণ।
সংবাদ সম্মেলন থেকে জানান, গত ২০ জুন (শুক্রবার) হানি ট্র্যাপ ডেটিং সাইট টানটান অ্যাপসে বাদী পলাশের সাথে জামগড়ার সুমাইয়া জান্নাত ওরফে সুমির পরিচয় হয়। এর পর প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার রাত ৯.০০টার সময় পলাশ হোসেনকে জামগড়া এলাকায় ডেকে নেয়। প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও তার সহযোগি ইয়াসিন শেখ তাকে একটি বাড়ির ছাদে নিয়ে নগ্ন ভিডিও ধারণ করার হুমকীসহ বিভিন্ন হুমকী প্রদানের মাধ্যমে আড়াই লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেন।এসময় তারা পলাশ হোসেনের নিকট থেকে একটি মোটরসাইকেল, একটি আই ফোন, এটিএম কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ২১ জুন রাতে একটি অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দিলে তিনি সুস্থ হয়ে রাতে সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও তার সহযোগি ইয়াসিন শেখ এর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ঐ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গত রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আশুলিয়ার জামগড়ায় অভিযান চালায় এবং প্রতারক সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও তার সহযোগি ইয়াসিন শেখকে গ্রেফতার অন্তে গতকাল দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়। উক্ত ঘটনায় এই প্রতারক চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করছেন পুলিশ।




Daily Aporadh Prokash