জাতীয়ধর্মসারাদেশ

জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ইফতার বিতরন ।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, পবিত্র মাহে রমযান মাস উপলক্ষে মাস ব্যপি

জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে ৫ম রমজানে ১০০ জন সম্মানিত রোজাদারদের জন্য ইফতার বিতরন করা হয়েছে,
মঙ্গলবার সন্ধা ৬ টার সময় জীবননগর পৌর সহরের লক্ষিপুর ভাঙ্গা ব্রীজ সংলগ্ন ও শহরের মুক্তিযুদ্ধা রোড,এবং চ্যাংখালী রোডের বিভিন্ন স্থানে ভ্যানচালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম এর সভাপতিত্বে ইফতার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর সভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু,জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, সংগঠনের উপদেষ্টা মহিবুল ইসলাম মুকুল, মুূি ব্যবসায়ী আক্তার হোসেন, আরো উপস্থিত ছিলেন মানবিক সংগঠনের সদস্য আ: হালিম, কামরুল ইসলাম বিজয়, মাহবুবুর রহমান, সোহাগ তালুকদার, সোহেল রানা প্রমূখ।
ইফতার বিতরনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন জীবননগর মানবিক সংগঠনের উপদেষ্টা কবি ও সাহিত্য ডাঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস,উপদেষ্টা মহিবুল ইসলাম মুকুল, ঠিকাদার জাহিদুল ইসলাম, বেগমপুরের সমাজ সেবক শামীম হোসেন মিজি, মিসেস এইচ এম হাকিম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button