প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৩, ৭:০০ এ.এম
উল্লাপাড়া উলিপুরে ভুয়া কবিরাজ বাঁশঝারে আস্তানা করে পেতেছে প্রতারনার ফাঁদ।

সাথী সুলতানা,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় উলিপুর গ্রামে পরশ চন্দ্র নামের এক ভুয়া কবিরাজের আর্ভিভাব হয়েছে। গত মঙ্গলবার ২৮শে মার্চ ২০২৩ সরেজমিনে গিয়ে জানা যায় ভুয়া কবিরাজ পরশ চন্দ্র ১২/১৩ জন মহিলা রোগী নিয়ে তার নিজস্ব বাড়ির পাশে বাঁশ ঝাড়ের ভিতরে আস্তানা গড়ে তুলে গরীব নিরহ মানুষদের ঠকিয়ে চিকিৎসার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন।
এদিকে ভুয়া কবিরাজ পরশ চন্দ্র এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন, আমি গত ১১/১২ বছর ধরে বিভিন্ন ধরনের রোগের ঝাড় ফুকের মাধ্যমে চিকিৎসা করে কবিরাজি করে আসছি। আমি তৃতীয় শ্রেনী পযর্ন্ত পড়াশোনা করেছি এবং আমার কোন বৈধ কবিরাজির সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সনদ বা কাগজ,দলিল পত্র নাই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভুগী মহিলা রোগী বলেন আমি আমার ব্যাক্তিগত একটা রোগের চিকিৎসার জন্য তিন বার এই কবিরাজ এর কাছে এসেছি, এবং দুই হাজার টাকাও দিয়েছি এখনও আমার কোন উপকার হয়নি আরও তিন হাজার টাকা লাগবে বলে কবিরাজ পরশ চন্দ্র বলেছেন। এদিকে এলাকার সচেতন নাগরিকগন সাধারণ মানুষের সাথে প্রতরনাকারী ভুয়া কবিরাজ পরশ চন্দ্র কে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে প্রসাশনের সু দৃষ্টি আকর্ষণ করেন।
Copyright © 2023 dailyaporadhprokash.com. All rights reserved.