অন্যান্যশিক্ষাঙ্গনসংস্কৃতিসারাদেশ

শুক্রবার ঢাকায় দেশের সবচেয়ে বড় শিক্ষামেলা মেইসেস এডুকেশন মিট ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১১ই আগস্ট ঢাকায় দেশের সবচেয়ে বড় শিক্ষামেলা মেইসেস এডুকেশন মিট ২০২৩।

বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ঢাকায় এডুকেশন মিটের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেস
শুক্রবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এই শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সফরকারী দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরামর্শ করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শ করার সুযোগ প্রদান করা, বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবন এর অভিজ্ঞতা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট বিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের জানার উদ্দেশ্যে এত বড় পরিসরে এডুকেশন মিটের আয়োজন করছে উদ্যোগতা প্রতিষ্ঠানটি।

প্রতি বছর এই অনুষ্ঠানে বিদেশে পড়তে আগ্রহী দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে বিনামূল্যে।

তবে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই ওয়েবসাইটে https:// studyabroadwithmaces.com আগে থেকেই নিবন্ধন করতে উৎসাহিত করছে মেইসেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button