স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নবাসী-সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইয়ারপুর ইউনিয়নের জামগড়া গ্রামের স্থায়ী বাসিন্দা
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং জনপ্রিয় যুব নেতা, মুহাম্মদ জাকারিয়া হোসেন শিপলু ভূঁইয়া।
তিনি দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,আনন্দময় উৎসব ঈদুল ফিরত উপলক্ষে সমাগত।
আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, ভাই, বোন,বন্ধুসহ প্রিয় দেশবাসী ও শুভানুধ্যায়ী—সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় তিনি আরও বলেন,
মানুষে মানুষে মিলনের উৎসব যখন আসে, তখন আমাদের এটাও ভাবতে হয় যে, আমাদের দেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য প্রকটতর হচ্ছে। এখনো দারিদ্রসীমার নিচে বাস করে বিপুলসংখ্যক মানুষ। খুবই স্বল্পসংখ্যক মানুষের হাতে পুঞ্জীভূত হয়েছে ও হচ্ছে বিপুল পরিমাণ অর্থবিত্ত। এমন বৈষম্য ঈদ উৎসবের সর্বজনীনতা ক্ষুণ্ন করে। ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। শুধু আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, প্রিয় দেশবাসী, আপনাদের সবার প্রতি আমি এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।