নিজস্ব প্রতিবেদকঃ-
বেপরোয়া গতির করণে ঘাতক ময়লার গাডির চাপায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মা ও দুই শিশু।
অসহায় স্বামী স্ত্রী ও ছোট দুই সন্তান কে নিয়ে ছুটোছুটি করছে পাগলের মতো। তার আহাজারিতে ভারি হয়ে উঠছে আশুলিয়ার বগা বাড়ির হ্যাপি জেনারেল হাসপাতাল। ঘাতক ময়লার গড়িটি বর্তমানে হ্যাপি জেনারেল হাসপাতালের সামনে রাখা হয়েছে তবে ড্রাইভারকে
১৯ এপ্রিল ২০২৩ ইং বুধবার দুপুর ১টার দিকে বগা বাড়ি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিষিদ্ধ ঘোষিত নসিমন, করিমন ও পাওয়ার টিলারের ইঞ্জিন দ্বারা চালিত গাড়ি গুলো হাইওয়ে রাস্তায় চালানো নিষেধ থাকা সত্ত্বেও দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু অসাধু ময়লা ব্যবসায়ীরা পিকআপ ভ্যান বা মিনি ট্রাক ব্যবহার না করে, অল্প ব্যয়ে বেশি মুনাফা হাতিয়ে নিয়ে যাচ্ছে ময়লা ব্যবয়ীরা।
অদক্ষ ড্রাইভার দিয়ে এই নিষিদ্ধ, ঘোষিত পাওয়ার টিলার চালিয়ে ব্রেক কন্ট্রোলিং না থাকায় দুর্ঘটনা হচ্ছে অহরহ, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষের জীবন দিয়ে।