সারাদেশ

আশুলিয়ার ভাদাইলে শ্রমিক কলোনিতে ভয়াবহ আগুন

আশুলিয়ার ভাদাইলে একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির ৮ টি রুম ৮ টি দোকানসহ পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে আশুলিয়ায় ভাদাইল উত্তর পাড়া ছয়তালার মোড়ে শাহজাহানের শ্রমিক কোলনীতে এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত কোলনীর মালিক শাহজাহান দৈনিক আমাদের খবরকে জানান, রাত সাড়ে ১১ টার দিকে আমার মার্কেটে রিক্সা গ্যারেজ থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন গ্যারেজের পাশের টিনসেডের শ্রমিক কলোনি, দোকানপাট এ ছড়িয়ে পড়ে। আগুনে তার ৮টি দোকান ও ৮ টি ভাড়াটিয়াদে কক্ষ সবকিছু পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইন্সপেক্টর দিনার জানান, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button