গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় ৪৫০০ শত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ( আনুমানিক মূল্য তের লাখ পঞ্চাশ হাজার টাকা) সহ দুইজনকে আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
শনিবার (৬ মে) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ ( উত্তর বিভাগ) উপ-পুলিশ কমিশনারের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন মহানগর গোয়েন্দা (উত্তর বিভাগ) পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম।
তিনি বলেন ৫ মে ২৩ খ্রিঃ সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর), জিএমপির এসআই (নিঃ) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা অবস্থান করে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ মনিরুজ্জামান এর নেতৃত্বে জিএমপি বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা গাজীপুর সড়ক ভবন এর সামনে হইতে জয়দেবপুরগামী পাকা রাস্তার উপর হতে মোট ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ডিবি ডিসি বলেন চট্টগ্রামের কক্সবাজারের টেকনাফ থেকে অভিনব কায়দায় খাবার জাতীয় ফলের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে বাজারের ব্যাগে নিয়ে আসেন নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় জড়িত ধৃত আসামী কক্সবাজারের টেকনাফ থানার মৃত মাহমুদ সালামের ছেলে ১) মোঃ ইমরান (২৫), কক্সবাজারের টেকনাফ থানার মিঠাপানির ছড়া এলাকার আঃ হক সওদাগরের ছেলে হুমায়ুন কবীর (১৯) কে আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশ। এসময়ে আসামীদের থেকে মোট ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে টেকনাফ হতে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করে আসছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে বাসন থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) ইব্রাহিম। উপ-পুলিশ কমিশনার ডিবি ( উত্তর বিভাগ) মোঃ কামাল হোসেন। মহানগর গোয়েন্দা (উত্তর বিভাগ) সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামা , বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক প্রমুখ।