প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ
বদরগঞ্জে মোবাইল ফোন কিনে না দেয়ায়,চলন্ত ট্রেনে ঝাপিয়ে প্রান দিলো জুয়েল ইসলাম নামে এক ছাত্র।

মাটি মামুন রংপুর।
রংপুরের বদরগঞ্জে অস্তগামী ট্রেনে কাটা পড়ে জুয়েল ইসলাম, (১৬) ১ কলেজ পড়ুয়া ছাত্রর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার ১০ নম্বর রেল ঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ইসলাম বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়ার ময়নাল ইসলামের পুত্র ।
সে বদরগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মোবাইল ফোন কিনে না দেয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কাটা পড়ে জুয়েল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দশ নম্বর রেলঘুন্টি সংলগ্ন লাইনে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি পৌঁছায়।
এসময় চলন্ত ট্রেনের সামনে আচমকা ঝাঁপিয়ে পড়েন ওই কলেজছাত্র।
ট্রেনে কাটা পড়ে তার দেহ তিন টুকরা হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সাথে অভিমান করে ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2023 dailyaporadhprokash.com. All rights reserved.