স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার
বিশ্বম্ভরপুর উপজেলার মাল্টিপারপাস সেন্টারের ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে, ক্লাবের পরিচালক ইংরেজি শিক্ষক এমদাদুল হক মিলনের ডাইনামিক ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত শনিবার ২৭/০৫/২৩ বিকাল ৪.ঘটিকায়, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি- উর রহিম জাদিদ, সহকারী কমিশনার ( ভুমি) শিল্পী রানী মোদক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও লেখক প্রণব কান্তি দেব, সিলেট দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মিয়া প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারন সম্পাদক সালেহ আহমদ।
উপস্থিত সবার উদ্দেশ্য লেখক বলেন মাধ্যমিক শিক্ষার্থীদের ইংরেজির জন্য বইটি খুবেই সহায় হিসাবে কাজ করবে। দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতায় সহজভাবে বইটি ছাত্রদের জন্য উপযোগী করে রচনা করেছি।
বিশ্বম্ভরপুর উপজেলার
ল্যাঙ্গুয়েজ ক্লাবের নিবার্হী পরিচালক, জনাব মো. রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ নুরুল আলম সাগর##