রাজনীতি

সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই জুন শুক্রবার রাতে উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীবের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা। এসময় সাভার উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন আহমেদ রানা তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন-কে সামনে রেখে সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাভার আশুলিয়ার গণমানুষের প্রিয় নেতা সাভার আশুলিয়ার গরীব দুঃখী মেহনতী মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিশেষ করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তর শাখার সকল ইউনিটের নেতৃবৃন্দদের যিনি তার নিজের সন্তানের মত লালন করে থাকেন যিনি এই সংগঠনটাকে এককভাবে নার্সিং করে থাকেন আমাদের সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবক শ্রদ্ধাভাজন জননেতা জনাব মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন অভিভাবক ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা যার সুদক্ষ নেতৃত্বের কারণেই আজ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত প্রিয় নেতা প্রিয় ভাই শ্রদ্ধাভাজন জনাব সায়েম মোল্লা। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ তথা সাভার আশুলিয়ায় বঙ্গবন্ধু কন্যা, বাংলা রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি আগামী দিনে সাভার আশুলিয়ায় নৌকার মাঝি হিসেবে দুর দিনে দুঃসময়ে আন্দোলন সংগ্রামে যার বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে আজকে সাভার উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃংখল শ্রদ্ধাভাজন মঞ্জুরুল আলম রাজীবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি করে সাভার আশুলিয়া বাসীর কাছে পাঠাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কাছে আবেদন যারা ত্যাগী এবং পরীক্ষিত সৎ সাহসী ,আওয়ামী লীগের জন্য জীবন দিতে দ্বিধা করে না তাদেরই যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button