স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলায়
আগামীকাল শুক্রবার সংক্ষিপ্ত সফর নিজ জেলা সুনামগঞ্জে আসছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ❝চৌধুরী আব্দুল্লাহ আল মামুন❞
আইজিপি ❝ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন❞ আগামীকাল শুক্রবার সকাল ১১ টা সময় সিলেট থেকে সড়কপথে সুনামগঞ্জ পুলিশ লাইনে এসে উপস্থিত হয়ে হাওর অঞ্চলের প্রায় ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং বস্ত্র বিতরণ করবেন বলে জানান সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃএহসান শাহ।
এ বিষয়ে (০৬ জুলাই) বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রফিং এ তথ্য জানানো হয়েছে ।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, রাজন কুমার দাস, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ❝ইখতিয়ার উদ্দিন চৌধুরী❞ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু-সাংবাদিক রওনক আহমদ, সাংবাদিক শাহজাহান চৌধুরী, মাসুম হেলাল আব্দুস সালাম, আমিনুল ইসলাম, শহীদনূর আহমদ, আসাদ মনি,মোঃমুশাইদ রাহাত ,মিজানুর রহমান "রুমান" প্রমুখ।
পুলিশ সুপার মোঃএহসান শাহ জানান- আপনারা জানেন আইজিপি (চৌধুরী আব্দুল্লাহ আল মামুন) স্যার সুনামগঞ্জের সন্তান, তিনি সিলেটে আসবেন একটি সরকারি সফরে মাধ্যমে, সেই সাথে তিনি সুনামগঞ্জে ও আসবেন। এখানে তিনি অসহায় দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন এবং পরবর্তীতে গণমাধ্যম ও আইনশৃঙ্খলার দায়িত্বরতদের সাথে মতবিনিময় করবেন।