সাথী সুলতানা, স্টাফ রিপোটারঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে গত ২৩ শে জুলাই টিসিবি পন্য বিতারনের ব্যাপক অনিয়মের চিত্র দেখা গেছে। ঘটনা স্থলে সরেজমিনে গিয়ে জানা যায় প্রত্যেক কার্ড ধারী ৫ থেকে ১০ টি পযর্ন্ত কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আবার একজন কার্ড ছাড়াও অন্য উপায়ে টিসিবি পন্যের প্যাকেজ নিয়ে যাচ্ছে এবং বাইরে স্থানীয় ব্যাপারিদের কাছে টিসিবি পন্য বিক্রিও হচ্ছে।
এবিষয়ে ট্যাগ অফিসার জহুরুল ইসলাম বলেন কিছুটা সমস্যা হচ্ছে তবে আমি সমাধানের চেষ্টা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন আমার কার্ডের মাল তুলে দিবে বলে একজন নিয়ে গেছে বিকেল হয়ে গেল এখন আর তাকে দেখছিনা। এদিকে টিসিবি পন্য ডিলার বলেন সমস্যা হলে আমি কি করবো আমিতো সঠিক ভাবে বিতরনের চেষ্টা করছি।
অন্য দিকে পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম কে অনিয়মের বিষয়গুলি জানাতে বার বার ফোন করেও পাওয়া যায় না।
এদিকে এলাকার মহল ভিডিও চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রসাশনিক হস্তক্ষেপ কামনা করেন।