আইন – আদালত

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রান হারালো অজ্ঞাত যুবক

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর ইউনিয়নের হিজলতলীর সাকিনে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রান হারালো অজ্ঞাত যুবক।

শনিবার ০২/০৮/২৩ তা‌রিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় কালিয়াকৈর থানার সুত্রাপুর ইউপির আমিন দেওয়ান এর মুদির দোকানের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে মহাসড়কের উপর অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাতনামা চালক গতিসীমা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী অজ্ঞাতনামা পুরুষ (৪০) কে স্ব-জোড়ে ধাক্কা দিলে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মাথা ও মুখমন্ডল হাত ও পা সহ শরিরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হইয়া ঘটনা¯স্থলেই মৃৃত্যুবরণ করেন।

মৃত ব্যক্তির গায়ে সাদা চেক শার্ট ও পরনে ছিলো নীল জিন্স প্যান্ট।মৃত দেহ ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছেন স্থানীয় পথচারী,,তাৎক্ষণিক খবর পেয়ে গাজীপুর নাওজোর হাইওয়ে থানার চৌকস পুলিশ অফিসার এস আই রিপন ঘটনাস্থল পরিদর্শন করেন ও মৃত ব্যাক্তির ক্ষত দেহ উদ্ধার করেন।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যাক্তির স্বজনদের বা তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button