রাজধানীর তুরাগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তুরাগ থানা ও ৫২ নং ওয়ার্ড আ'লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তুরাগের আহালিয়াতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ডিএনসিসির ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে এবং মোঃ সামসুল আলম জিন্নাহ (সাবেক সাংগঠনিক সম্পাদক তুরাগ থানা আ'লীগ) ও মোঃ রাইসুল ইসলাম লিটন (সাবেক কার্যকরী সদস্য) এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এম.ডি হালিম। উপস্থিত ছিলেন ইউনিট আ'লীগের সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রিন্স, উত্তরা পশ্চিম থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাকারিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও নেতা-কর্মী ছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।