

কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সৃষ্টির শুরু থেকেই গণতান্ত্রিক ধারায় পরিচালিত হয়ে আসছে।এ সংগঠনটির অন্যতম পুরোধা, সাংবাদিকদের প্রত্যক্ষ ভাবে নির্বাচিত সভাপতি, বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক,দৈনিক আরশীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নাগরিক টিভি’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কেপিসি সাংবাদিকদের শেষ ভরসাস্হল আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব।এছাড়াও তিনি বেশ কয়েকটি জাতীয় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। (১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার)
কুষ্টিয়া প্রেসক্লাবকে আধুনিক ও গনতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তিনি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন।সঠিক সময়ে অর্থাৎ প্রতি ২ বছর অন্তর অন্তর তিনি তথ্য মন্ত্রণালয়ের বিধি মেনে ভোটের ব্যবস্হা করে থাকেন।যারই ধারাবাহিকতায় আগামী ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সেই বহুল প্রত্যাশিত ভোট অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যেই ভোটের তফসিল ঘোষণা, প্রার্থী যাচাই বাছাই সম্পাদন শেষে ভোটের মাঠ সরগরম হয়ে গেছে।কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে মোট ভোটার সংখ্যা ২২০। এ নির্বাচনে ২৩ টি পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। যার মধ্যে ১ জন তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
উৎসবমুখর এ ভোটে রয়েছে বিপ্লব – সোহেল পরিষদের ২৩ জন প্রার্থী, অন্যদিকে প্যানেল ব্যাতিরেকে স্বতন্ত্র, স্বাধীনচেতা ২২ জন প্রার্থী। কেপিসি’রভোটার এলাকা খোকসা,কুমারখালী,সদর,মিরপুর,ভেড়ামারা ও দৌলতপুর।প্রতিটি প্রার্থী অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ভোটের মাঠ জেলার বিস্তীর্ণ এলাকা চষে বেড়াচ্ছেন।যা পুর্ববর্তী সময়ে কেপিসি’র ভোটে এত সরগরম লক্ষ্য করা যায়নি।তাছাড়া এবারের ভোটে প্রার্থী ও ভোটারগণের মাঝেও দারুণ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিগণ কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি মফস্বলের সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ট ভুমিকা পালনে সচেষ্ট হবেন, এমনটাই তৃণমুল সাংবাদিকদের প্রত্যাশা।।




Daily Aporadh Prokash