সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় কৃষক কৃষাণীদেরকে নিরাপদ সবজি চাষ বিষয়ে এনজিও সংস্থা আশা’র মাধ্যমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ।
( ১৯ সেপ্টেম্বর ) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে এনজিও সংস্থা আশা’র আয়োজনে ও আশার বিশ্বম্ভরপুর সদর ব্রানঞ্চ, ভাদেরটেক ব্রানঞ্চ ও চিনাকান্দি ব্রানঞ্চের আশা’র নিজস্ব গ্রাহক ৩০ সদস্যদেরকে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আশা’র বিশ্বম্ভরপুর সদর ব্রানঞ্চের ম্যানাজার ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশার সুনামগঞ্জের সিনিয়র রিজওনাল ম্যানাজার দীপক চন্দ্র সরকা,বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার ম্যানাজার ( বি এম) মোঃ রফিকুল ইসলাম, কৃষি ও নিরাপদ সবজি চাষে বিষদ বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া ও কৃষি উপ -সহকারী কর্মকর্তা সামছুল আলম বিধু বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ ও প্রমুখ।
বক্তাগন উলেখ করেন যে, বিশ্বম্ভরপুর উপজেলার দুই’টি ইউনিয়ন সলোকাবাদ ও ধনপুর ইউনিয়নে নিরাপদ সবজি চাষের উপযুক্ত স্থান। ঐ এলাকায় প্রায় সারা বছর সবজি চাষ করা যায়। একটু ইচ্ছা আর পরিশ্রম করলেই সারা বছর সবজি চাষ করা সম্ভব।