স্টাফ রিপোর্টারঃ
গোয়াইনঘাট উপজেলা হলরুমে গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মলেন বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বাহারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি তিনি বক্তব্যে বলেন,গোয়াইনঘাট ছাত্র পরিষদের সুন্দর আয়োজনে আমি মুগ্ধ,যেকোন সহযোগিতার জন্য পরিষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনাঈম,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আসলম মিয়া,গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর সভাপতি এডভোকেট জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য সুভাষ দাস,
সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট হাসান আহমদ, ৪ নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান, তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলিম উদ্দিন, ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডার সুপারিশ প্রাপ্ত মো: আল- আমিন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি বুরহান উদ্দিন রাব্বানী, সাবেক সহ-সভাপতি জগদীশ দেব,সাবেক সহ- সভাপতি এলোয়ার হোসেন বাবলা, সহ-সভাপতি- সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান ফয়সল নাদিম, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের
সভাপতি রাকিবুর রহমান সুনাম, ২ নং জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ।
সংগঠনের সাবেক মরহুম নেতৃবৃন্দের প্রতি শোকবার্তা প্রকাশ করেন যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ।
উপস্থিত ছিলেন, সাদিকুর রহমান, সোহেল আহমদ রানা,আবুল হাসনাত নোমান,কয়েছ আহমদ,নাদিম মাহমিদ,আহমেদ হাসান ফাহিম,আব্দুল কাদির, রঞ্জন বিশ্বাস, খায়রুল আমিন, সৌরভ, নাদিম হাসান, তারেক,আলী হোসেন, সেলিম, শাহেদ, আতিক,মিজানুর রহমান,ফয়সল,নাদিম প্রমুখ।