নিজস্ব প্রতিবেদকঃ
শিল্প এলাকা আশুলিয়ায মিছিলে না যাওয়ার কারণে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে এক (মহিলা)কে সহ তিনজন কে আহত করার অভিযোগ উঠেছে। আহত ভূক্তভোগীরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। ঐ ঘটনায় ভূক্তভোগী গার্মেন্টস শ্রমিক মোছাঃ বিলকিস বেগম বাদী হয়ে সাতজনকে নাম উলেখ্য সহ অজ্ঞাতনামাদের বিবাদী করে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিবাদী গং হলেনঃ মোঃ শাহা, খায়ের, ইদ্রিস,সেলিম,মিরাজ মোল্লা,সিহাব ও মেহেদী ।
সূত্রে জানায়ঃপূর্ব শত্রুতার জের ধরে গত ০৯ অক্টোবর (সোমবার)রাত ১২.৩০টায়, দলবদ্ধ ১০/১২ জনের একটি দল অনাধীকার বাদী বিলকিস এর ভাড়া বাসায়প্রবেশপূর্বক অতরকিত হামলা করে এবং তাদের হাতে থাকা লোহার রড ও দেশিয় অস্ত্র সস্ত্র দিয়ে ব্যপক ভাংচুর লুটপাট চালায় । বাধা প্রদান করলে ভূক্তভোগীদের এলোপাথারী আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে রক্ত জখম ও নিলা-ফুলা জখম হয় । এ সময় তাদের ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে বিবাদী গং স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনার বিষয়ে ভূক্তভোগী দম্পতি রাকিব গণমাধ্যমকে জানায়, বেশ কিছুদিন যাবৎ মোঃ শাহাজ উদ্দিন ওরফে শাহা বিএনপি”র মিছিলে যেতে বলছে । আমি না যাওয়ায় বিভিন্ন ভাবে দেখে নেওয়ার হুমকী প্রদান করে আসছিল ঐ বিবাদী গং। গত ০৯ তারিখেও তাদের কোথায় যেন সমাবেশ ছিল । সেই সমাসের মিছিলে যেতে বলায় আমি রাজি না হওয়ায় রাত ১২.৩০টায় আমাদের ভাড়া বাসায় অনাধিকার প্রবেশপূর্বক মারধর করে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মাদক ব্যবসা পরিচালনার অপবাদ দেয়। এমত অবস্থায়, হেলপ লাইনে (৯৯৯) ফোন করলে আশুলিয়া থানার কর্তব্য রত পুলিশ এস আই মিলন ফকির দ্রুত ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য পাঠায়। ভূক্তভোগী মোছাঃ বিলকিস বাদী হয়ে ১০ অক্টোবর রাতে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। এস আই মিলন ফকির সংবাদ কর্মীদেরকে ভূক্তভোগীর লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এবং সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ।