নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-১৯ সাভার-আশুলিয়া আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এর পক্ষে মোটর সাইকেল সহ গাড়িবহর নিয়ে প্রায় লক্ষাধীক সমর্থকদের বিশাল শোভাযাত্রা দেখা যায় ।
১৪ অক্টোবর (শনিবার) সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পলাশবাড়ী এলাকা থেকে এই শোভাযাত্রাটি বের হয়।
এসময় বিভিন্ন স্থান থেকে যাত্রী বাহী গাড়ীসহ মোটর সাইকেল যোগে প্রায় ২০ হাজার গাড়িবহরে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে শোভাযাত্রা নিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শোভাযাত্রার সমাপ্তি করেন।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামীম আহমেদ সুমন ভূঁইয়া,
আশুলিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান, সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল কাদির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ আলী খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ পালোয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ হেলাল উদ্দিন মাদবর, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইমতিয়াজ আহমেদ, ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি মোঃ মহসিন করিম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মীর, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন,সহসভাপতি হাজী মোঃ আবু সাদেক ভুঁইয়া, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও বীর মুক্তিযোদ্ধাসহ ও কয়েক হাজার সমর্থক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।