বিশ্বম্ভরপুরে মা ও শিশু সেবা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,মোঃশুকুর আলীঃ
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে মা ও শিশুর জন্য গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা সেবাই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
১০ অক্টোবর সকালে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায়, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ হেল মারুফ ফারুকীর সভাপতিত্বে, মা ও শিশুর জন্য গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা সেবা বিষয়ক নানাবিধ পরামর্শ সভা অনুষ্টিত হয়।
প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন, ইউনিসেফ প্রতিনিধি ডাক্তার মির্জা এলাহী।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিকাশ দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার রাসেল, স্বাস্থ্য কমপ্লেক্সের আর, এম,ও ডাক্তার সুমন বর্মন, ইউনিসেফ প্রতিনিধি ডাক্তার তানভীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বারেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান এডঃ ছবাব মিয়া, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মাওলানা ফজলুল হক প্রমুখ।
বক্তাগণ উল্লেখ করেন যে, মা ও শিশুর স্বাস্থ্য বিষয় সর্বস্তরের মানুষজন কে সচেতনতা মূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।




Daily Aporadh Prokash