ঢাকা উত্তরায় মুমূর্ষু অবস্থায় মা-মেয়েসহ তিনজনকে উদ্ধার করেন পুলিশ

মেহেদী হাসানঃ- উত্তরায় একটি বদ্ধ ফ্ল্যাট থেকে মা-মেয়েসহ তিনজনকে অচেতন অবস্হায় উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গত রবিবার ৫-ইং ফেব্রুয়ারি সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরের, ১৩নং রোড, ২৮নং বাড়ির, ২য় তলার একটি ফ্ল্যাট থেকে অচেতন অবস্হায় তিন জনকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ ক’দিন খাওয়া না গ্রহণ করায় তারা সকলেই ফ্ল্যাটের ভেতর অসুস্থ হয়ে পড়েছিল। এই অবস্থায়, ভিকটিমদের উদ্ধার করি। আমরা তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি।
উদ্ধারকৃতরা হলেন,শাফানা আফিফা শ্যামী-(৩৫) ও তার জমজ দুই মেয়ে আয়েশা (১০) ও ফাতেমা (১০)। তারা সকলেই ওই ফ্ল্যাটটির স্থায়ী বাসিন্দা। পরে তাদেরকে রাজধানীর উত্তরার কুয়েত মেত্রী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন, ডিএমপির উত্তরা পূর্ব থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মুজাহিদুল ইসলাম।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্হানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অভিমানকে কেন্দ্র করে মোছাঃ শাফানা আফিফা শ্যামী, নামের ওই দুই সন্তানের জননী গত কয়েকদিন যাবৎ দুই মেয়েকে সঙ্গে নিয়ে, নিজেকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩নং রোডের ২৮নং বাড়ির ২য় তলায় একটি ফ্ল্যাটের ভেতর আবদ্ধ করে রাখেন। এতে করে রান্না ও খাওয়া না খায়াই তারা সকলেই ফ্ল্যাটের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে, প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে, রবিবার ভোর পৌনে ৬টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরা পূর্ব থানা পুলিশ। এসময় উত্তরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় ফ্ল্যাটের ভেতর থেকে মুমূর্ষূ অবস্থায় মা-মেয়েসহ তিনজনকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের ভেতর ভিকটিমরা মুমুর্ষূ অবস্থায় পরে ছিলেন। ভিকটিমদের উদ্ধার করে আমরা তাদেরকে দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি। তাদের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভবনের এক বাসিন্দা বলেন মোছাঃ শাফানা আফিফা শ্যামী ওই নারী পৈত্রিক ওয়ারিশ সূত্রে ওই ফ্ল্যাটটির মালিক এবং দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটিতে বসবাস করে আসছিলেন। ভাইদের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে তার মতবিরোধ হওয়ায় পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন তিনি। নিজ ফ্ল্যাটের ইউটিলিটি বিলসহ কয়েক মাসের সার্ভিস চার্জ পর্যন্ত পরিশোধ করতে পারছিলেন না তিনি।
এদিকে`ওই নারীর স্বজনদের দাবি, আফিফা মানসিক সমস্যায় ভুগছেন। কারো কথা না শোনায় স্বজনদের কেউই তার সঙ্গে যোগাযোগ করতেন না।
আফিফার ভাই তারকিন আহমেদ জানান, সে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। কোনো মানুষকেই সে বিশ্বাস করতে পারে না। শুনেছি ও অসুস্থ হয়েছে। ঢাকার বাইরে আমার কাজ থাকায় আমি দেখতে যেতে পারিনি। তবে, আমার অন্য ভাইদের বিষয়টি জানিয়েছি।
এদিকে, দি লাইফ সেভিং ফোর্স বাহিনী উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তরা পূর্ব থানার উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩নং রোডের ২৮নং বাড়ির ২য় তলার একটি ফ্ল্যাট থেকে মা-মেয়েসহ তিনজনকে অচেতন অবস্হায় উদ্ধার করা হয়েছে।




Daily Aporadh Prokash