বিশেষ প্রতিনিধি :-
আজ রোববার কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় আগামী সাতই জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কামরুল আরেফিন তার নির্বাচনী প্রতীক ট্রাক মার্কার প্রচারাভিযান এর অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ করেছেন।।
উপজেলার মোকারিমপুর ইউনিয়নে গণসংযোগ কালে তিনি গোলাপনগরে আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত সোলায়মান শাহ (রঃ) এবং হযরত গণি শাহ (রঃ ) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত উপলক্ষে মাজারে শিরণী বিতরণ করেন ভক্তরা।
গণসংযোগ কালে প্রার্থী বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আন্তরিকভাবে কথা বলেন। এ সময় তাকে তার নির্বাচনী প্রতীক সম্বলিত লিফলেটও বিতরণ করতে দেখা যায়।
মোকরিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রার্থীকে ট্রাক প্রতীকের আদলে তৈরি একটি রেপ্লিকা উপহার দেন।
দিনভর গণসংযোগ কালে তার প্রতি সাধারণ মানুষজন ও ভোটারের ব্যাপক আকর্ষণ লক্ষ্য করা যায়। প্রার্থী যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে বিপুল সংখ্যক এলাকাবাসীর ভিড় জমতে দেখা গেছে। গণসংযোগ কালে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, মোকারিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ও মোকারিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।