অপরাধআইন – আদালত

টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকার চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ বাবলু মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা অপরজন আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন,গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মোল্লা টুটুল ।

নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম মো.শিমুল(৩২)। আহতের নাম রাকিব।তারা উভয়েই ভোলা জেলার বাসিন্দা।
১৯জানুয়ারি (শুক্রবার) বিকালে মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া আন্ডারপাস ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকার দিকে যাওয়া প্রাইভেটকারে চাপায় নিয়ন্ত্রণ হাড়িয়ে ব্রিজ থেকে ছিটকে পরলে ঘটনাস্থলেই একজন নিহত হয় । অপরজন গুরুতর আহত হয়।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। আহত যুবককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান টুটুল জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। আহত যুবককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button