অপরাধআইন – আদালত

নাগরপুর এর ট্রাফি ট্রাক্টর ও সিএনজি সংঘর্ষ: নিহত১

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির বালুবাহী ট্রাফি-ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকিব (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-বরংগাইল মহাসড়কের সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত যুবক রাকিব মিয়া (২৪) উপজেলার গয়হাটা ইউনিয়নের নরদহি গ্রামের শুকুর আলীর ছেলে। নাগরপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি টাঙ্গাইলের দিকে রওনা হয়। অপরদিক থেকে বালু ভর্তি একটি ট্রাফি-ট্রাক্টর বেপরোয়া গতিতে নাগরপুরের দিকে যাচ্ছিল। এসময় ট্রাফি-ট্রাক্টর ও সিএনজি সরাসরি মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা রাকিব ঘটনাস্থলেই নিহত হয়।

এ দূর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এবং ঘাতক ট্রাফি-ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এব্যাপারে থানায় কোন মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা জানান বালুবাহী ট্রাক্টর গুলো দিনরাত আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। অধিকাংশ ট্রাক্টর চালক কিশোর হওয়ায় কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রচন্ড গতিতে গাড়ি চালিয়ে থাকেন। ফলে প্রায়ই এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button