প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ
সাভারে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

সাভার প্রতিনিধিঃ
সাভারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৫ই এপ্রিল শুক্রবার সকাল থেকে দিনব্যাপি বনগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই নগত অর্থ বিতরণ করেন হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমান। এসময় বনগাঁও ইউনিয়নে ৯টি ওয়ার্ডে প্রায় ২ হাজারের অধিক মানুষকে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাইজুল, বনগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার শমসের আলী, ২নং ওয়ার্ডের মেম্বার খবির উদ্দিন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ নিজাম উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান মদিন, ৫নং ওয়ার্ড মেম্বার আরিফুর রহমান মিন্টু, ৭নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, ৯নং ওয়ার্ড মেম্বার আল-আমীন, ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার আনিস, চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবিভাবক মন্ডলীর সদস্য ইসমাইল হোসন সহ আরো অনেকে।
Copyright © 2023 dailyaporadhprokash.com. All rights reserved.