প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ৩:৩২ পি.এম
নরসিংদীর পলাশ উপজেলা নির্বাচনে হ্যাটট্রিক সৈয়দ জাবেদ হোসেনের ।

বুধবার (৮ মে) রাতে পলাশ উপজেলা পরিষদ হল রুমে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়।
জানা গেছে, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে কাপ-পিরিচ প্রতীক নিয়ে সৈয়দ জাবেদ হোসেন ৩১ হাজার ৩৪৮ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন।
তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. শরীফুল হক দোয়াত কলম প্রতীক নিয়ে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জাবেদ হোসেন কাছে হেরে যান। তিনি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ঘোড়াশাল পৌর মেয়র ছিলেন।
সৈয়দ জাবেদ হোসেন বলেন, এ বিজয় জনগণের। আমার প্রতি পুনরায় আস্থা রাখার জন্য সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা। সকলের সহযোগিতা নিয়ে আগামীর সুন্দর উপজেলা গড়ব।
Copyright © 2023 dailyaporadhprokash.com. All rights reserved.