সাঈম সরকারঃ
ঢাকা জেলার শিল্প এলাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে, ঘোষবাগ ভুইঁয়াবাড়ী মসজিদ এলাকায় এক অসহায় নারীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া যায় ।
গত ০৮মে (বুধবার) রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় মোঃ জামাল ভূইঁয়ার মেয়ের স্বামী মোঃলিটন সিকদার,পিতা-সাত্তার সিকদার , এক অসহায় নারীকে শারীরিক নির্যাতন করেন ।তার বয়স ৩৩ বছর । আহত ভুক্তভুগী বগাবাড়ী হ্যাপি জেনারেল হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় কিছুটা সুস্থ হয়ে এসে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
সূত্রে জানায়, মোঃ লিটন সিকদার একজন প্রভাবশালী এবং চরিত্রহীন ও মাদকসেবি । সে নিত্য দিন-ই মাদক সেবন করেন এবং গভীর রাতে বাড়ী ফিরে ঐ বাড়ীর ভাড়াটিয়া এবং অসহায় গার্মেন্টস কর্মী নারীদেরকে দীর্ঘদিন যাবৎ উত্যক্ত করে আসছিল । ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলে প্রতিবাদ করতে সাহস পায় না । ভুলেও যদি কেউ প্রতিবাদ করে বা, কাউকে কিছু বলে তাহলে তাকে বিভিন্ন ভয়-ভীতি ও প্রান নাশ করে লাশ গুম করার হুমকী দিয়ে চুপ করিয়ে দেয় ।
ঐ ভূক্তভুগী নারী জানায়, ঘটে যাওয়া ঘটনার সময় তার বাড়ীর মালিক ও মালকিনির সাথে কথাবার্তার এক পর্যায়ে লিটন সিকদার নেশাগ্রস্থ অবস্থায় বাসায় ঢুকে কোন কারণ ছারাই আমাকে এলোপাথারী মারপিট শুরু করে । দৌড়ে রান্না ঘরে ঢুকে শিলপোতা নিয়ে এসে আমার মাথায় আঘাত করিয়া গুরুত্বর রক্তজখম করে । এসময় মাটিতে লুটিয়ে পড়ে গেলে লিটন সিকদার ঐ অবস্থায় শরীরের বিভিন্ন র্স্পসকাতর অংশে কিল ঘুষি মেরে নিলাফুলা বেদনাদায়ক জখম করে এবং আমার পরনের কাপড় টানা হেচরা করে শ্লীলতাহানি করে চলে যাওয়ার সময় বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকী দেয় এবং অন্যন্য ভাড়াটিয়াদের উদেশ্য করে লিটন সিকদার হুমকী দিয়ে বলেন যে,কেউ যদি পুলিশ অথবা কারো কাছে এবিষয়ে মুখ খুলে বলার সাহস দেখায় তবে, তার পরিস্থিতি এর চেয়েও খারাপ হবে ।এমন হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ।
ভূক্তভুগী নারী আরো জানায়, তার ছোবল থেকে রেহাই পায় না ভাড়াটিয়া অসহায় নারীদের আত্নীয় স্বজনও । গ্রাম থেকে এসেই পড়ে তার রোষানলে । অসৎ দৃষ্টি আর লালসার সিকার হয়ে ফিরতে হয় নিজ গ্রামে । এর আগে অনেক ভাড়াটিয়া অসহায় সুন্দরী গার্মেন্টস কর্মীকেও হতে হয়েছে তার সিকার । কিন্তু, ভয়ে কেউ মুখ খুলতে সাহস দেখায় না । আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ আল মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ।