অপরাধআইন – আদালতজাতীয়সংস্কৃতি

এলাকাবাসীর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

সানজিদ মাহমুদ সুজন শরীয়তপুর :
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আব্দুল বেপারি কান্দি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে মারাত্মক দুর্ভোগে দিন পার করছেন স্থানীয়রা। এই দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজরই নেই সেদিকে। বৃষ্টির পানিতে রাস্তাটি অসহনীয় পর্যায়ে কাদামাটিতে পরিণত হয়ে পথচারীসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন।
০৮ ডিসেম্বর শুক্রবার  দুপুরে এই রাস্ত নিয়ে বিক্ষুব্ধ পথচারীরা সহ রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানানা এলাকাবাসী ।
এ নিয়ে স্থানীয় বাসিন্দা ইকবাল মাঝি বলেন , স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলা সত্ত্বেও তারা আব্দুল বেপারি কান্দি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় ৫-৬ মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধান রোপণ করে প্রতিবাদ জানাচ্ছি।
আব্দুল বেপারি কান্দির বাসিন্দা মো: সেন্টু মিয়া ও রবিউল ইসলাম জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা পণ্য বাজারজাত করতে পারে না তাই সকল পণ্যের দাম বেশি। কয়েক যুগ কেটে যাচ্ছে কিন্তু রাস্তার কোনো উন্নয়ন নেই। চেয়ারম্যান-মেম্বাররা আসে-যায়। কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হয় না। ভোটের সময় আশ্বাস দেয়া হয়, পরে তারা তা ভুলে যায় বলেও অভিযোগ তাদের।
বিষয়টি নিয়ে বড়কান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত পাকা করা দরকার। তবে ধানের চারা রোপণের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জাজিরা উপজেলার ইঞ্জিনিয়ার ইমন মোল্লা বলেন, ৯৮ লক্ষ টাকার প্রাক্কলন বাজেট তৈরি করে প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে রাস্তার কাজ শুরু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button