অপরাধআইন – আদালত

আশুলিয়ায় পরকীয়া প্রেমিকাকে জবাই করে হত্যা: প্রেমিকের স্বীকারোক্তি

বিপ্লব শেখ :
আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন এর ভাদাইল তালতলা এলাকায় সোহাগ মিয়ার বাড়িতে পরকীয়া প্রেমিকের হাতে প্রেমিকা সুমাইয়া আক্তার খুন হয়েছে।
(মঙ্গলবার)২৫’শে জুন ২০২৪ ইং বিকেল অনুমান সাড়ে তিনটার দিকে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকায় সোহাগ মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায় প্রেমিকার নিথর মরদেহ তার নিজ সয়নকক্ষে পরে আছে।
প্রেমিক শহিদুল ইসলাম (৩০) কে আটক করেছে এলাকাবাসী।খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক প্রেমিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আসামি শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর ইউনিয়ন এর বিজয়পুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে এবং
হত্যার শিকার মোছাঃ সুমাইয়া আক্তার (২২), স্বামী মোঃ মাসুদ রানা (৩৫),গ্রামের বাড়ী রংপুর জেলার, বদরগঞ্জ থানার, মধুপুর মুন্সী পাড়া গ্রামের বাসিন্দা।

তাদের ঘরে আড়াই বছর বয়সী মারিয়া নামের একটি কন্যা সন্তান রয়েছে।জীবিকার তাগিদে স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকুরী করেন তারা।

জানাযায়, ঘাতক পরকীয়া প্রেমিক শহিদুল ইসলাম (৩০) একই বাড়ীর ভাড়াটিয়া।
ঘাতক প্রেমিক শহিদুল ইসলাম বলেন,সে পেশায় একজন পোশাক শ্রমিক, নতুন ইপিজেড এর ইয়াং ওয়ান টেক্সটাইল লিঃমিঃ এর কোয়ালিটি ম্যান হিসেবে কাজ করেন তিনি।
তারা দীর্ঘদিন যাবৎ একই বাসায় ভাড়া থাকেন এই সুবাদে তাদের মাঝে পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরী হয়।বেশ কিছুদিন যাবৎ তাদের সম্পর্কের মাঝে ফাটল ধরার কারনে আজ তাকে ঘাতক নিজেই আনুমানিক দুপুর সাড়ে তিনটার দিকে চাকু দিয়ে জবাই করে হত্যা করে বলে স্বীকারোক্তি করে শহিদুল।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মোঃ মোস্তফা কামাল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে, ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ভিক্টিম শহিদুল ইসলাম নিজেই চাকু চালিয়ে সুমাইয়া আক্তারকে গলা কেটে হত্যা করেছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button