
সাভার প্রতিনিধিঃ
আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব’কে পূনরায় উপজেলা চেয়ারম্যান বিজয়ী করার লক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে নির্বাচনী প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জানুয়ারি দুপুরে সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা। এসময়
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহাবুব, সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান কবির, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, মামুন মাতবর সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, রাজিম ভুঁইয়া মিশু, আজিজুল হক শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লা, তানভীরুল হক অনু, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসাইন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক জনাব রাশেদ মোল্লা, আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব রবিন প্রমানিক,পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জুলহাস, সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্রাহাম খালিদ, বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবুল কালাম, সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন আহমেদ রানাসহ ঢাকা জেলা উত্তর, সাভার উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।




Daily Aporadh Prokash