নিজস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি'র) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
জনগনের স্বাভাবিক জীবনযাত্রা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে থানার কার্যক্রম
পুনরায় চালুর জন্য নেতৃবৃন্দ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পুলিশ জনগণের বন্ধু এ বিষয়টি পুনরায় কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে জনগণের বিরুদ্ধে যেন তারা কোন বেআইনি পদক্ষেপ না নেন সে বিষয়ে তাদেরকে সতর্ক করেন ও দায়িত্বশীল আচরণ কামনা করেন।
এসময় তারা পীর সাহেব চরমোনাই'র পক্ষ থেকে চিঠি অফিসার ইনচার্জ বরাবর হস্তান্তর করেন।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন থানা শাখার সহ-সভাপতি আলমগীর হোসেন, দ্বীনী সংগঠনের সদর আলহাজ্ব আবু জাফর আলম, সেক্রেটারী মাওলানা জিয়াউর রহমান, যুব আন্দোলন সভাপতি, কামরুল ইসলাম, শ্রমিক আন্দোলন সভাপতি, শরিফুল ইসলামসহ থানা ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।