টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালিয়োত্তর আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কালাম তালুকদারের সভাপতিত্বে, সদস্য সচিব মো. সোলায়মান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ওয়াহেদুল্লাহ্ মিয়া, সদস্য সচিব ফরহাদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা প্রমূখ।