টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে এম.এ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে’র অপসারন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে এ বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সরে জমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রায় ২শতাধিক শিক্ষার্থী টাঙ্গাইল-এলাসিন আঞ্চলিক মহা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এ সময় ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর স্থানীয়দের মধ্যস্থতায় শিক্ষার্থিরা সড়ক থেকে নেমে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা প্রধান শিক্ষকের অপসারন দাবি করে ¯েøাগান দেয়। এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।