প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ২:৫৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী অরিয়েন্টেশন সভা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড”। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপি ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুড়িগ্রামের জামান ইন হোটেল হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ অরিয়েন্টেশন সভা চলছে। আয়োজনে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খতিব মোঃ আব্দুল আউয়াল, লক্ষির খামার জামে মসজিদ, ভোগডাঙ্গা। সোনালুরকুটি জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন, হলোখানার মায়ের দোয়া জামে মসজিদের খতিব এইচ কে এম সাঈদ আহমেদ মোয়াজ, পাটেশ্বরী দেওয়ানের খামার জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম সহ আরো অনেকে। আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম। অনুষ্ঠানে ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশ গ্রহণ করেন।
Copyright © 2023 dailyaporadhprokash.com. All rights reserved.