অপরাধআইন – আদালত

আশুলিয়ার শিমুলিয়ায় যুবলীগ নেতার বাড়ী ঘরে হামলা ও ভাংচুর আহত-১০

সাঈম সরকারঃ
আশুলিয়ার শিমুলিয়ায় যুবলীগ নেতার যুট ব্যবসা দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে অফিস ও বাড়ী ঘরে ব্যপক হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটায় একদল সন্তাসী ।ঐ হামলায় যুবলীগ নেতা আমির হোসেন জয়-সহ ১০জন আহত হয় ।আহতদের সাভার এনাম মেডিকেল ও শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
গত শনিবার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী মেশিনপার এলাকায় এ্যাপারেল টুডে লিমিটেড এর পাশেই এই ঘটনা ঘটে ।আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পৌছিয়ে পরিদর্শন করেছেন।আহতগণ হচ্ছেন শিমুলিয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি আমির হোসেন জয়,আশুলিয়া থানা যুবলীগ এর জিয়া আহম্মেদ,আমির হোসেন জয়ের বাবা হাজী আতাউর রহমান,মা জাহেলা বেগম,আমির হোসেন জয়ের চাচা নুরুল ইসলাম খান,ছোট চাচা সামসুল আলম খান ও হৃদয় আলম সহ ১০জন ।
আমির হোসেন জয় সাংবাদিকদের বলেন,তার বড় ভাই হাজী আমান উল্লাহ আমান তিনি এ্যাপারেল টুডে লিমিটেড এর জুট ক্রয় করে ব্যবসা করে আসছেন দীর্ঘদিন যাবৎ।সেই ব্যবসা আমি নিজেই দেখবাল করে আসছি ।কিন্তু, হঠাৎ কিছুদিন যাবৎ ইউনুস পালোয়ানের নেতৃত্বে দলবদ্ধ সন্ত্রাসী ইব্রাহীম হোসেন, আওলাদ হোসেন পারভেজ,শহিদ,বাবর, ইউসুব ও শরিফ গং জুট ব্যবসাটি ছিনিয়ে নেওয়ার পায়তারা করে আসছিল এবং ধারাবাহিক ভাবে বিভিন্ন সময় তারা জুট ব্যবসা ছেরে দেওয়ার জন্য আমার সহপরিবারকে প্রান নাশের হুমকী প্রদান করে আসছিল।আমি তাদের কথায় জুট ব্যবসা ছেরে না দেওয়ায় শনিবার সকাল ০৯টায় ঐ সন্ত্রাসী গং দেশীয় অস্ত্র সস্ত্রে সুসজ্জিত অবস্থায় আমার অফিস ও বাড়ীতে অতর্কিত হামলা চালায় এবং ভাংচুর লুটপাট করে।হামলায় আমার পরিবারের সবাই সহ ১০ জন আহত রক্তযখম হয়।এসময় হামলা ফেরাতে আসা অনেক স্থানীয়রাও তাদের সন্ত্রাসী হামলার শিকার হয়।ঐ ঘটনায় মামলা করবেন বলে তিনি জানায়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)এ এফ এম সায়েদ সংবাদকর্মীদের বলেন,অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button