প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১:২৪ পি.এম
কালিয়াকৈর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার সকালে ঐতিহ্যবাহী কালিয়াকৈর প্রেসক্লাবে ৩৯ বছর পর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হন কালিয়াকৈর উপজেলা যুগান্তর পএিকার প্রতিনিধি সরকার আব্দুল আলীম ও সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হন দৈনিক মানবকণ্ঠ প্রএিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি সেলিম হোসেন সানি ও আলোকিত প্রতিদিন পএিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি শাহালম সিকদার। প্রেস ক্লাবে ১৫ সদস্য বিশিষ্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাকি ১২ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন, সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক খবর প্রএিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ মাইনুল সিকদার, সহ সভাপতি পদে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ডি এম সামান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বদেশ প্রতিদিন দোলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক স্বপন সরকার, অর্থ সম্পাদক মোঃনজরুল ইসলাম- ২, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম -১, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নাছিম কবির রনি, সমাজ কল্যাণ সম্পাদক মহসিন মোল্লা , নির্বাহী সদস্য ১. আইয়ুব রানা, নির্বাহী সদস্য ২. এম মাহবুব হাসান মেহেদী।
Copyright © 2023 dailyaporadhprokash.com. All rights reserved.