নিজস্ব প্রতিবেদনঃ
আশুলিয়ায় ছুরিকাঘাত করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।এসময় স্বর্ণকারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রবিবার রাত আনুমানিক ৯ টার সময় আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দিলীপ দাশ।তিনি নয়ারহাট এলাকায় দিলীপ জুয়েলার্সের মালিক।
দিলীপ তার দোকান বন্ধ করে রাতে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে তার নিকটে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন এবং সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি বললেন, দিশারী নামের এক ব্যক্তি।
আশুলিয়া থানার (ওসি) তদন্ত কামাল হোসেন বলেন, তাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।