বিপ্লব হোসেন :
(টাঙ্গাইল-৫) সদর এর ৪নং করটিয়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪নং করটিয়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,
প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। তাদের যেন বিভেদ না করি, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।
প্রিয় টাঙ্গাইলবাসী, যে কারণে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেটি হচ্ছে এই দেশে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
১৯৭৪ সালের দূর্ভিক্ষে মানুষ প্রাণ দেয় নাই, লুণ্ঠন করে নাই, কিন্তু গণতন্ত্রের জন্য বিভিন্ন সময়ে মানুষ প্রাণ দিয়েছে। তাই আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দরকার। যাতে এদেশের মানুষ তাদের ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারেন এবং সরকার গঠন করতে পারেন সেই ব্যাবস্থা করা দরকার এবং
একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার।
আমি জনগনের ভোটাধিকার ফেরত দেয়া এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সোমবার (২৪ মার্চ) ২০২৫ ইং সন্ধ্যায় (টাঙ্গাইল-৫) সদরের ৪নং করটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহ্ফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে আবেদন রইল,আপনারা সংস্কার করেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু দ্রুত সংস্কার শেষ করে একটি সুষ্ঠ নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগনের ভোটাধিকার জনগনের কাছে ফেরত দিবেন, এবং একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,
মাহমুদুল হক সানু সাবেক সদস্য সচিব টাঙ্গাইল জেলা বিএনপি,আজগর আলী সভাপতি সদর উপজেলা বিএনপি,টাঙ্গাইল,এডভোকেট মমতাজ করিম, সাবেক সাধারণ সম্পাদক,জেলা মহিলা দল টাঙ্গাইল, আজিম উদ্দিন বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি টাঙ্গাইল,কামরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি ৪ নং করটিয়া ইউনিয়ন বিএনপি টাঙ্গাইল,সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।