জাতীয়রাজনীতিসংস্কৃতি

মাহবুব-উল আলম হানিফ মনোনয়ন পাওয়ায় কুষ্টিয়া’তে মিষ্টি বিতরণ

 

মো: লিটন উজ্জামান:-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে পূনরায় মাহবুব -উল আলম হানিফ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল মিষ্টি বিতরণ করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানজিয়ার রহমান চঞ্চলের নের্তৃত্বে সাদ্দাম বাজার এলাকায় এ মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সাদ্দাম বাজার এলাকার ব্যবসায়ী ও জনগনের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়।

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল জানান, তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা। এখন থেকে প্রতিটি দিনই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিমুহূর্তই সবাইকে একযোগে কাজ করতে হবে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য কুষ্টিয়া সদর আসনে মাহবুব উল আলম হানিফ ভাই কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এর আগে কুষ্টিয়া পৌরসভা থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের বড়বাজার এলাকায় শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা বিপ্লব হোসেন সাজু, যুবলীগ কর্মী সাদিকুর রহমান জিল্লু, আনিক, রাজু আহমেদ, আরিফ খন্দকার, শিশির ও অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button