রাজনীতি

নগদা শিমলায় বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রাহেল :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল–২ (গোপালপুর ও ভুঞাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম পিন্টুর কণ্যা সাফাওয়াত বিনতে সালাম সাবা, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান, সম্পাদক চাঁনমিয়া। এছাড়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন প্রিন্স, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য তারিকুল ইসলাম তারেক, ইউনিয়ন বিএনপির সম্পাদক আনছার আলী সাগরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button