অপরাধআইন – আদালত
আশুলিয়ার গাজীর চট মুন্সিপাড়া তিন তলা ফ্লাট থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।


নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসানঃ
আশুলিয়ার গাজীর চট রশিদ মার্কেট মুন্সিপাড়া, মোঃ আমিন মুন্সির তিন-তলা ভবনের তিন তালা ফ্ল্যাট থেকে
মোছাঃ ইলমা ২৪ নামের এক গ্রহবধূর ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ। টাঙ্গাইল, মধুপুর, টেংরি গ্রামের, মৃত ইসমাইল-এর মেয়ে মোছাঃ ইলমা আক্তার বিগত ১০ বছর আগে বিয়া হয়, টাঙ্গাইল জেলার, মধুপুর থানা, আশরা গ্রামের, মোঃ আলতাব এর ছেলে হান্নানের সঙ্গে।
মৃত্যু গৃহবধূর দেবর মোঃ আব্দুল মান্নান বলেন আমার ভাবি ও ভাইয়ের ১০ বছরের সংসার জীবনে মোছাঃ হাফসা (৪) নামের একটি কন্যা সন্তান রয়েছে কখনোই তাদের মধ্যে এমন বাগ বিতর্ক হয় নাই গত পরশুদিন (১ই ফেব্রুয়ারি ২০২৬) tiktok এর বিজ্ঞাপনের প্রভাবিত হয়ে অনলাইনে টাকা ইনকামের উদ্দেশ্যে প্রবেশ করেন অনলাইন প্রতারকের ফাঁদে। ইনকামএর পরিবর্তে ৫০০ টাকা হারার পর শুরু হয় স্বামী ও স্ত্রীর ভিতরে প্রচন্ড দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বর কারনেই আজ (০৩ই ফেব্রুয়ারি ২০২৬) বেলা বারোটার দিকে নাকি ভাই ভাবির গালে এটি চরদিয়েছেন। আমি গার্মেন্টসে চাকরি করি দুপুর ২:৩০ সময় আমি দুপুরের খাবার খেয়ে যাই এবং চারটার সময় আমাকে ফোনে জানায় আমার ভাবি নাকি গলায় ফাঁস নেয়ে আত্মহত্যা করেছে এরপরে তো বিষয়টি আপনারা দেখলেন।
আশুলিয়া থানা পুলিশ আফজাল সাব ইনস্পেকটর লাশ উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যান। এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের কে কোন কথাই বলেন নাই।




Daily Aporadh Prokash